1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

২০০৬সালে লগি-বৈঠার তান্ডবে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে-মুন্সী মিজানুর রহমান 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

লগি-বৈঠার তান্ডবে যারা শহীদের রক্তে  ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

২০০৬ সালের ২৮ অক্টোবর ফ্যাসীবাদী সরকারের লগি-বৈঠার তান্ডব দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান একথা বলেন।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলার জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়নের আমির মাওলানা দেলোয়ার হোসেন, বারাকপুর ইউনিয়ন আমির মোঃ শওকত মোড়ল, সেনহাটি  ইউনিয়ন আমির মোল্লা শফিকুর রহমান, গাজিরহাট ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ উপজেলা সহ-সভাপতি মোল্লা খলিলুর রহমান ও আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি বলেন ইতিহাসের এক কলঙ্কময় দিন। এই দিনে বাংলাদেশের রাজপথ লগি-বৈঠার আক্রমণে রক্তে রঞ্জিত হয়েছিল। ঝরে  ছিল অসংখ্য প্রাণ। কিন্তু আজ পর্যন্ত এই ঘটনার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি ও বিচারের সম্মুখীন করা হয়নি যা ৫ই আগস্ট পরবর্তী সময়ের জন্য বাঙালি জাতির জন্য একটি লজ্জার। তাই আমরা আজ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে ২৮ শে অক্টোবরের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের সম্মুখীন করতে হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park