1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা যোগীপোল ৫ ও ৬ নং ওয়ার্ডে মোল্লা সোহাগের নেতৃত্বে ধানের শীষের বকুলের নির্বাচনী মিছিল ও জনসভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা

খুলনা মহানগর সংসদীয় আসন ৩ এর অন্তর্গত যোগীপোল ৫ ও ৬ নং ওয়ার্ডের আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের ধানের শীষের নির্বাচনী মিছিল ও জনসভা খান জাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন এর নেতৃত্বে ২৪ শে অক্টোবর শুক্রবার বাদ মাগরিব যোগীপোল ক্লাব মোড়ে অনুষ্ঠিত হয়। খান জাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনের নেতৃত্বে বিএনপি ,যুবদল, ছাত্রদলের সমন্বয়ে বিশাল মিছিলটি যোগীপোল ক্লাব মোড় থেকে শুরু হয়ে খুলনা যশোর মহাসড়কে দিয়ে নগর পেট্রোল পাম্প প্রশিক্ষণ করে যোগীপোল ক্লাব মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে মোল্লা সোহাগ হোসেন তার বক্তব্য বলেন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাই একজন জনবান্ধব নেতা। রকিবুল ইসলাম বকুল জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হলে দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন । মিছিল ও জনসভায় কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, খান জাহান আলী থানা শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম, খান জাহান আলী থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হেলাল শরীফ,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন, থানা বিএনপি নেতা আযম হোসেন, জাকির হোসেন,থানা মহিলা দলের আহবায়ক শাম্মী চৌধুরী মলি, যুবদল নেতা মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি, শামীম হোসেন,রাসেল, হাসান বেগ,আল মামুন খান, রফিকুল ইসলাম রফিক, স্বাধীন,খান জাহান আলী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম হোসেন সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park