1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিঘলিয়ার পানিগাতি গ্রামের কিশোর সিয়াম নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

এস.এম.শামীম,নিজস্ব প্রতিনিধি।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মিরাজ শেখের পুত্র সিয়াম (১৪) নিখোঁজের এক মাস পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার কথা বলে সিয়াম সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। দীর্ঘ এক মাস পার হলেও পরিবারের পক্ষ থেকে সন্তানের কোনো খোঁজ না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে দিন কাটছে মা সালেহা বেগমসহ পরিবারের সদস্যদের।

পরিবারের দাবি, নিখোঁজের পর থেকে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এবিষয়ে লামিয়া (১৩) নামের এক কিশোরীর পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য জানতে চেষ্টা করা হয়। স্থানীয়দের সূত্রে জানা যায়, নিখোঁজের আগে সিয়াম ও লামিয়ার মধ্যে বন্ধুত্ব ছিল। তবে লামিয়ার নানা আবুল হোসেন ও তার পরিবারের সদস্যদের কাছে সিয়ামকে মারধর বা কোনো বিরোধের বিষয়ে জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেন।

সিয়ামের পরিবার ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বলে জানা গেছে। তবুও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবী, বিষয়টি পুলিশ আরও গুরুত্বসহকারে তদন্ত করলে হয়তো সিয়ামের হদিস পাওয়া সম্ভব। তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মা সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,

> “আমার ছেলেটা এক মাস ধরে নিখোঁজ। কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আল্লাহ যেন আমার সিয়ামকে ফিরে দেন।”

দিঘলিয়া থানা পুলিশের এক কর্মকর্তা জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং নিখোঁজ সিয়ামকে উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park