1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

ফুলবাড়ি সরকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের ফুলবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার মোছা. তাসলিমা খাতুনসহ উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, “জাফর আরিফ চৌধুরী একজন কর্মঠ, বিনয়ী ও অত্যন্ত দায়িত্বশীল প্রশাসক। ফুলবাড়ীর উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান সত্যিই অনুকরণীয়।”
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, “তিনি দায়িত্ব পালনের সময় প্রশাসনের প্রতিটি দপ্তরের সঙ্গে আন্তরিক সমন্বয় রেখে কাজ করেছেন। তাঁর সৎ ও সহযোগিতামূলক মনোভাব আমাদের মনে গভীর দাগ রেখে যাবে।”
বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী আবেগঘন কণ্ঠে বলেন, “ফুলবাড়ী আমার কর্মজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়। এখানকার মানুষের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আমি কখনও ভুলতে পারব না। এই এলাকার মানুষের কল্যাণে কাজ করার স্মৃতি আমার কাছে অমূল্য হয়ে থাকবে।”
আলোচনা শেষে উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যরা ফুলবাড়ী উপজেলার মানচিত্রের আদলে তৈরি একটি বিশেষ ক্রেস্ট বিদায়ী কর্মকর্তার হাতে তুলে দেন।
উল্লেখ্য, মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি ২০২৩ সালের ১০ জানুয়ারি ফুলবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ দুই বছর নয় মাস নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park