1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

ফুলবাড়িতে বিজিবি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৯ ব্যাটালিয়ন আয়োজিত প্রীতিভোজ ও মতবিনিময় অনুষ্ঠিত ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।।

দিনাজপুরের ফুলবাড়ী বিজিবি ২৯ বিজিবি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে পালিত হয়।
২৯ বিজিবি’র সদর দপ্তরে সীমান্ত রক্ষা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা কর্তব্যপালন এবং অপারেশনাল ও প্রশাসনিক কর্মকান্ডের শত ব্যস্ততার মাঝেও অন্যান্য বছরের ন্যায় । গতকাল ৫ অক্টোবর রবিবার দুপুর ১ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর
পরিবেশে পালিত হয়েছে।

উক্ত প্রীতিভোজ ও মতবিনিময় সভায় ২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবের বিন জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান (এসজিপি) ।
অধিনায়ক, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে ০২টি পর্বে সাজানো হয়। ১ম পর্ব গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ সকল বিওপি/ক্যাম্পের মসজিদে ফজরের নামাজের পর মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং ২য় পর্ব গতকাল রবিবার ০৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল সাড়ে ০৯টায় অধিনায়কের বিশেষ দরবার, যোহরের নামাজের পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা এবং প্রীতিভোজ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মহিবুল ইসলাম, প্রাণ গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান সহ ২৯ব্যাটেলিয়ানের
অন্যান্য অফিসারবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সকল জুনিয়র কর্মকর্তা, অন্যান্য সৈনিক সদস্যগণ , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park