1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

তেরখাদায় জামায়াতে ইসলামীর পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ সোহেল রানা বাংলার চেতনা নিউজ খুলনা।

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে তেরখাদার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় গেটে এবং নতুন বাসস্ট্যান্ড চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার কর্মপরিষদ সূরা সদস্য অধ্যাপক স.ম এনামুল হক।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী , উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ডাঃ মাহফুজুর রহমান , উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা গোলাম রব্বানী , মাওলানা এম এ হাফিজ , তেরখাদা সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুস সালাম লিটন , বারাসাত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইবাদুর রহমান , আজগড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রকিব , ছাগলাদাহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সুভাপতি আহসান হাবিব লুনা , মাওলানা আবু জাফর , মাওলানা মিজানুর রহমান , মাওলানা শাহজাহান , সাব্বির হোসেন বোরহান , মাসুদুর রহমান , মুজাহিদুল ইসলাম রাকিব , জাহিদুল ইসলাম , মাওলানা সাজ্জাদুল ইসলাম , সুরুজ্জামান টিপু , মুজাহিদুল ইসলাম , আহসান হাবিব টুকু , আলমগীর হোসেন , সাজ্জাদুর রহমান রাসেল।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park