1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা জেলা বিএনপি নেতার বাড়িতে হামলার প্তিবাদে দিঘলিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি করার প্রতিবাদে দিঘলিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। রবিবার, ২১ সেপ্টেম্বর, বিকেল ৫টায় উপজেলার পথের বাজার এলাকায় এই কর্মসূচী পালিত হয়।বিক্ষোভ মিছিলটি পথের বাজার প্রদক্ষিণ করে এবং পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যর্থ হলে বিএনপি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

​প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন নিপু, মোহাম্মদ আলী মিন্টু, মোল্লা সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম হাসান, সোহেল পারভেজ কাঁকন, মোল্লা মাহমুদুল হাসান মিঠু এবং খান মুরাদ হোসেন।
​উপস্থিত ছিলেন আরও অনেকে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সেলিম রেজা, তৈয়েব উদ্দিন, খান আরিফ, মোল্লা রাকিব হোসেন, মোহাম্মদ জিনিয়াস এবং শেখ লিটন।​বক্তারা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপজেলা বিএনপির সম্মেলনে সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park