1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

ফুলবাড়ীতে বিএমপি’র পাতী নেতা পরিচয় দিয়ে অসহায় পরিবারে বাড়ীতে হামলা ৮০ হাজার টাকা লুট।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাংলার চেতনা নিউজ।

বিএনপি’র যুগ্ম সদস্য সচিব রুহুল কবির রিজভীর এপিএস দাবি করা আল আমিন (ডেভিড) কর্তৃক এক অসহায় পরিবারে হামলা। ৮০ হাজার টাকা লুটের থানায় অভিযোগ।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নংআলাদিপুর ইউনিয়নের সরকারী খাশ যায়গায় প্রায় ৪০ বছর থেকে বসবাস করে আসছেন শাহিরিনা আক্তারের পরিবার। ৫ আগস্টের পর হাঠাৎ বিএনপি’র যুগ্ম সদস্য সচিব রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় দেওয়া উপজেলার বারাই চেয়ারম্যান পাড়া গ্রামের মো. সুলতান আলীর পুত্র আল আমিন (ডেভিড) শাহারিনা আক্তার এর বসত:বাড়ী তার নিজের বলে দাবি করে হুমকি দিয়ে আসছিলো।

গত ১৩ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭টায় রুহুল কবির রিজভীর এপিএস পরিচয় বহনকারী আল আমিন (ডেভিড) তার লোকজন নিয়ে শাহিরিনা আক্তারের বাড়ীতে হামলা দেয় এবং উপস্থিত শাহারিনার মাকে মারধর করে এবং তার বাসায় থাকা গরু বিক্রয়ে ৮০ হাজার টাকা আল মামুন ডেভিট জোর পুর্বক ছিনিয়ে নেয়। এসময় শাহারিনা ও তার ছোট ভাই বাধা দিলে তাদেরকে মারধর করে। সেই সময় মামুন বলেন আমি রুহুল কবির রিজভির এপিএস কারো কিছু করার থাকলে করতে পারে। কোন সমস্যা নাই। বলে তারা চলে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় সকলস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এর তিব্র প্রতিবাদ জানায়। আলাদিপুর ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক মহাসিন আলী বলেন, আল মামুন ডেভট আমাদের ফুলবাড়ী উপজেলা বিএনপির কোন পদেই নাই। সে মিথ্যা সবাইকে রিজভি আহম্মেদের এপিএস পরিচয় দিয়ে বেড়ায় । আমরা তার শাস্তির দাবি করছি। শাহারিনা আক্তার পরে স্থানীয়দের সহযোগীতায় ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে ফুলবাড়ী থানার অফিসর ইনচার্জ একেএম মহিবুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park