1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে : আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা বাংলার চেতনা নিউজ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে মতবিনিময় সভায় আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সামনে সনাতন ধর্মের ভাই বোনদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ধর্মীয় এ উৎসব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেন মদ গাঁজার আসরে পরিণত না হয়। তিনি যদি এ কথা মুসলমানদের বলতেন তাহলে কি এ কথা আমরা মানতাম। স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য অবিলম্বে প্রত্যাথান করতে হবে। তিনি আরও বলেন, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। বাংলাদেশে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান মনে খুলে উদযাপন করবেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মাঝিরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবু রামপ্রসাদ অধিকারী এবং গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক খাঁন জুলফিকার আলী জুলু, মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু। সভায় বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা বিল্লাল হোসেন, সাবেক সহ সভাপতি বাবু সুবোধ কুমার বিশ্বাস, ছাত্র যুব মাতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু প্রসেনজিৎ সিকদার, দিলীপ কুমার দাস, দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র কুমার দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, যুগ্ন আহবায় অমিত কুমার। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, আবুল কালাম আজাদ, সাজ্জাদ, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান সাজ্জাদ যুগ্ম আহবায়ক রাজন, সোহেন রানা,আবিদ আজাদ, আমির, লিটন, ইমন, হাসিব প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park