1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিনাজপুরের পার্বতীপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধ, গ্রাহক হয়রানি বন্ধ এবং প্রচলিত ডিজিটাল মিটার চালু রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ঢাকামোড়ে উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নেসকোর প্রধান গেটে গিয়ে অবস্থান নেয়। এসময় আন্দোলনকারীরা কর্তৃপক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, নেসকোর প্রধান প্রকৌশলী মাসুদ পারভেজ এবং আন্দোলনকারী নেতৃবৃন্দদের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠক শেষে ইউএনও সাদ্দাম হোসেন আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, গ্রাহক স্বেচ্ছায় প্রিপেইড মিটার গ্রহণ না করলে কর্তৃপক্ষ জোর করে তা চাপিয়ে দিতে পারবে না।

এরপর আন্দোলনকারীরা তাদের দাবির ন্যায্যতা পুনর্ব্যক্ত করে ঘোষণা দেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, আশরাফুল ইসলাম, শাহ্ আমান উল্লাহ আমান, গোলাম রব্বানী গোলাপসহ আরো অনেকে।

উল্লেখ্য, এর আগে ১১ আগস্ট একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছিলেন ভুক্তভোগীরা। সেসময় এক মাসের আল্টিমেটাম দেওয়া হলেও দাবির বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত এ কর্মসূচি পালিত হলো।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park