1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আজ ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান (জামান)।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলীর সঞ্চলনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি)।


সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নজমুল হক (নাজিম), উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ মন্ডল, অধ্যাপক কায়ছার পারভেজ নান্নু, আইনুল হক মঞ্জু, পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার এবং সদস্য সচিব মাহাবুর আলম (মিলন) প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছার রহমান (নবাব), উপজেলা কৃষক দলের সভাপতি মনসুর মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান (চঞ্চল), সাজেদুর রহমান (সাজু), হুমায়ুন কবির (কনক), দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মজহারুল হোসেন সাজু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন (লিটন)সহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও দলটির আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন। উল্লেখ্য প্রতিষ্ঠা বার্ষিকি ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগদেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মিরা শোভাযাত্রা ও আলোচনা সভায় যোগ দেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park