1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গিলাতলায় গোলাম পরওয়ার এর মতবিনিময় সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি রিপন হোসাইন বাংলার চেতনা নিউজ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্দোগে গতকাল সন্ধ্যা ৭:১৫ ঘটিকার সময় গিলাতলা গ্রামের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ফুলতলা-ডুমুরিয়া খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভায় সভাপতিত্ব করেন মাও মো. হারুন শেখ, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নং ওয়ার্ড। সভাটি পরিচালনা করেন জোনায়েদ হাসান রুম্মান এবং সার্বিক তত্বাবধানে ছিলেন খান শাহাদাৎ হোসেন।

উক্ত মতবিনিময় সভায় বক্তারা এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবী জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে জয়যুক্তর মাধ্যমে জামায়াতে ইসলামীকে জয়যুক্ত করার আশ্বাস প্রদান করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মত হয়ে উঠবে। এজন্য প্রয়োজন সংস্কার, সংস্কার ছাড়া কোন নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারেনা। জুলাই সনদ ছাড়া কিভাবে নির্বাচন সম্ভব এটাও বোধগম্য নয়। জনগনের ও দ্বিমত রয়েছে এবং এর পেছনে কোন এক বহি পরাশক্তির হাত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কেবলমাত্র কোরআন ও সুন্নাহর নিয়ম মেনে রাষ্ট্র পরিচালনা করলেই আসবে শান্তিপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রিয় ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা ও আইনি ব্যবস্থা সহ সকল প্রসাশনিক অবকাঠামোর পরিবর্তন ছাড়া কোন ভাবেই সফল, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, কেবলমাত্র পিআর পদ্ধতিতেই আসতে পারে সঠিক নেতৃত্ব। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই আমাদের ভাই, তারা সকলে আগেও আমাকে ভোট দিয়েছে এবং এবারও দিবে বলে আমি মনেকরি। আদর্শ নতুন, নেতৃত্ব নতুন ও দল নতুন হলেই কেবলমাত্র নতুন কিছু সম্ভব। তাই আসুন আমরা সকলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামী কে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে কোরআন ও হাদিসের রাষ্ট্র কায়েম করি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park