1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়ম এর একাধিক অভিযোগ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

৷৷৷৷৷ খুলনা ব্যুরো প্রধান বাংলার চেতনা নিউজ৷৷৷৷৷

দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়ম এর একাধিক অভিযোগ উঠেছে। খবর নিয়ে জানা যায় উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রধান দায়িত্ব রয়েছেন ডাক্তার হুমায়ুন কবির তিনি দীর্ঘ ৮ বছর যাবৎ একই স্থানে আছেন।

এলাকাবাসি সুএে জানা যায় ঐ স্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারির চতুর্পাশে থাকা প্রায় ৪ হাজার ইট দীর্ঘদিন যাবৎ উক্ত ক্লিনিকের ভিতরে মজুদ করা ছিল। কিন্তু চলতি আগস্ট মাসে সেই ইট গুলো কোন রেজুলেশন ছাড়াই বিক্রি করে দেয় উক্ত ডা: হুমায়ুন কবির। এমনকি স্বাস্থ্য কেন্দ্রের মূল ফটকের গেট পুনর নির্মাণ করায় একটি নতুন গেট লাগানো হয়েছে। এবং পুরাতন যে গেট টি ছিল সেই লোহার গেট টি অন্যত্র বিক্রি করে কোন রেজুলেশন ছাড়া, চলতি বছরে স্বাস্থ্য কেন্দ্রের ভিতরে টয়লেট এবং বারান্দা সহ টাইলস লাগানো হয়। এবিষয়ে ডা: হুমায়ুন কবির এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক দের বলেন এখানে কি কাজ হচ্ছে আমি জানি না।

কথা হয় এলাকাবাসির সাথে তারা অনেকেই ক্যামেরার সামনে আসতে না চাইলেও জানান ডা : হুমায়ুন কবির অফিসে আসেন তার ইচ্ছে মতো, এবং যায় ও তার ইচ্ছে মতো। অনেক রোগীদের অভিযোগ রয়েছে যে ডা: হুমায়ুন কবির এর একটি নিজস্ব ক্লিনিক রয়েছে আগে তার ক্লিনিক এর রোগীদের দেখে তার পরে বারাকপুর স্বাস্থ্য কেন্দ্রে আসেন। সরেজমিনে গিয়ে দেখা যায় বেলা সাড়ে ১১ টা বাজলেও ডা: হুমায়ুন কবির এর চেয়ার ফাঁকা।বিভিন্ন বিষয় নিয়ে ডা: হুমায়ুন কবির এর সাথে কিছু গণমাধ্যম কর্মী কথা বলতে জায় এবং লোহার পুরাতন গেইট এর বিষয় জানতে চাইলে তিনি বলেন স্টোর রুমে রয়েছে , স্টোর রুম দেখতে চাইলে প্রথমে বলেন চাবি তার বাড়িতে রেখে এসেছে ৩০ মিনিট কথা শেষে আবারও স্টোর রুম দেখতে চাইলে ডা: হুমায়ুন কবির বলেন উপজেলার অফিসার গন ছাড়া রুম খোলা জাবে না। এবার জানতে চাওয়া হলো ৪ হাজার ইটের কথা।

তিনি বলেন কোন ইট ছিল না। এবার তথ্যের খোঁজে গণমাধ্যম কর্মীরা ছুটে চলে উক্ত এলাকাবাসীর কাছে কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান হ্যা ইট তো অনেক ছিলো , এই মাসের মধ্যে সেই ইট কি হলো আমরা জানি না। এলাকাবাসী জানান ডা: হুমায়ুন কবির তার চাকুরী কে নিজের বাড়ি মনে করে এমনকি উক্ত ক্লিনিকে আসা ঔষধ ও আমাদের দেয় না।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park