1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

জেন্ডার ট্রাসফরমেটিভ ওয়াশ বিষয়ক কর্মশালা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় নবলোক কর্তৃক বাস্তবায়িত এবং ওয়াটারএইড বাংলাদেশের কারিগরী ও আর্থিক সহযোগীতায় পরিচালিত ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের আওতায় জেন্ডার ট্রাসফরমেটিভওয়াশ বিষয়ক একটি কর্মশালা বুধবার ২৭ আগষ্ট নগরীর সিএসএস অভা সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সাইফুল ইসলাম জেলা প্রসাশক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা। সভাপতিত্ব করেন ফাহমিদা সুলতানা, সহকারী পরিচালক, মনিটরিং এন্ড ইভালুয়েশন, নবলোক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোহিনুর জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খুলনা সিটি কর্পোরেশন, মো. আনোয়ার সাদাত, এনডিসি, খুলনা, সুরাইয়া সিদ্দিকা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, জনাব এস.এম. বদিউজ্জামান, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, মোছাঃ মাহামুদা খাতুন, ইনচার্জ, ভিকটিম সাপোর্ট সেন্টার, এ্যাড: সুতপা রায়, ওসিসি, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও এখানে বিভিন্ন সেক্টর থেকে এনজিও প্রতিনিধি, ওসিসি, ভিক্টিম সাপোর্ট সেন্টারের প্রতিনিধি, কমিউনিটি যুব স্বেচ্ছাসেবক, সিবিও প্রতিনিধি, সমতা সুরক্ষা ফোকাল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, নবলোক এবং ওয়াটার এইড বাংলাদেশ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফাহমিদা সুলতানা, সহকারী পরিচালক, মনিটরিং এন্ড ইভালুয়েশন। তুনাজ্জিনা, ওয়াটার এইড বাংলাদেশ এবং এই কর্মশালার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জেন্ডার ট্রাসফরমেটিভ ওয়াশ সম্পর্কিত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেন্ডার সেনসিটিভ ওয়াশ ও জেন্ডার বেস ভায়োলেন্স এর উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন হারজিনা জহুরা ওয়াটার এইড বাংলাদেশ। প্রধান অতিথি মো: সাইফুল ইসলাম (জেলা প্রসাশক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা) বলেন, ” সঠিক ভারসাম্য বজায় রেখে জেন্ডারের কাজ করে যেতে হবে এবং জেন্ডার ভায়োলেন্সের দূরীকরণের জন্য সকলের মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি করা”। মোছাঃ মাহামুদা খাতুন, (ইনচার্জ, ভিকটিম সাপোর্ট সেন্টার) বলেন, সেক্সুয়াল ভায়োলেন্স ডিজিটাল ভায়োলেন্স নিয়ে আলোচনা করেন তিনি বলেন স্কুল কলেজ গণসংযোগ ও ডিজিটাল প্লাটফর্মের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ভায়োলেন্স কমানো সম্ভব। কোহিনুর জাহান, (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খুলনা সিটি কর্পোরেশন) বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বিদ্যালয় ও পরিবার পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য সকলকে আহবান করেন, যাতে করে তারা নিরাপদ পরিবেশে সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে। উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, বলেন, “আমি আমার পুত্রকেও অদূর ভবিষ্যতে একজন নারীর সাথে সংসার করার জন্য উপযুক্ত করে তৈরি করছি”। সভাপতি মহাদোয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park