1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

ডুমুরিয়ায় জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন জলাশয়ে মোট ৫৫১.৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার মোট ৩২ টি প্রাতিষ্ঠানিক পুকুরে এই পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা ভূমি অফিসের পুকুরে ২২ কেজি এবং সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর মৎসবীজ উৎপাদন খামার, ডুমুরিয়া থেকে অন্যান্য প্রতিষ্ঠান তাদের জন্য নির্ধারিত পোনামাছ গ্রহণ করেন।
‎পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা খুলনা জনাব মোঃ বদরুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুটুদিয়া ইউনিয়নের প্রশাসক সরদার মোঃ জাহিদুর রহমান, খামার ব্যবস্থাপক মাহবুবা সুলতানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ জাকির হোসেন, সার্ভেয়ার মোঃ মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির কিরণ বালা ,ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম ও রাজিব হাসান, উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎‎সরকারি কমিশনার (ভূমি) জানান, “মৎস্য সম্পদ উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ কার্যক্রম স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে।”

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান জানান, “ডুমুরিয়া মৎস্য বিভাগ অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। ডুমুরিয়া একটি বড় উপজেলা। আজকের এই পোনামাছ অবমুক্তি এই উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে একটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park