1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা বটিয়াঘাটায় দুদকের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।

বটিয়াঘাটা দুর্নীতি দমন কমিশন ‘র আয়োজনে ও সমন্বিত কার্যালয়‌ খুলনা, উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন বটিয়াঘাটা শাখার বাস্তবায়নে গণ সচেতনতা বৃদ্ধি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয়

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুনীতি দমন কমিশনের উপজেলা সভাপতি মনোরঞ্জন মন্ডল’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । উপজেলা দুর্নীতি দমন কমিশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি।

বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, খুলনা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ শামীম রেজা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,প্রধান শিক্ষক দেবদুলাল ,অবঃ প্রধান শিক্ষক অনীল কুমার মন্ডল, সহকারী শিক্ষক ননী গোপাল গোলদার,

মৃত্যুঞ্জয় বিশ্বাস, অংশুপতি মল্লিক সহ বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়,বয়ারভাঙ্গা বিশ্বেম্বর মাধ্যমিক বিদ্যালয় ও হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃন্দ । অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park