1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

আংশিক ঘোষণার ৬ মাস পর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি পেল খুলনা জেলা ও মহানগর যুবদল। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দুটি অনুমোদন দেন। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংগঠনটি। মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে খানজাহান আলী থানার যুবদল নেতা রবিউল ইসলামকে। এ বিষয়ে জানতে চাইলে রবিউল বলেন , তাকে মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আবদুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল সহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিএনপির মহানগরের সভাপতি এ্যাডঃ শফিকুল আলম মনা ও সাধারন সম্পাদক এস এম শফিকুল আলম তুহিনের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন রবিউল ইসলাম । তিনি আরও বলেন দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছি, তার মুল্যায়ন পেয়েছি কোন গ্রপিং নয় সকলকে নিয়ে কাজ করতে চাই।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park