1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

র‌্যাব-৬ কর্তৃক খুলনা থেকে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।

র‌্যাব-৬ এর অভিযানে ৮ (আট) টনের অধিক নিষিদ্ধ পলিথিন জব্দ, “বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত অপরাধীদের আইনের

আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায়, ২৩ আগস্ট ২০২৫ তারিখ বিকালে খুলনা সদর থানাধীন বড় বাজার খানজাহান আলী মার্কেটে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মমতাজ বেগম এবং যৌথবাহিনীর সদস্যদের সহয়তায় ৮০৮৫(আটহাজর পঁচাশি)কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে। উক্ত অভিযান পরিচালনার সময় ০৮ টি গোডাউন থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় ০৪ টি প্রতিষ্ঠানকে নগদ ৭০০০০/= (সত্তর হাজার) টাকা জরিমানা এবং ০৩ টি প্রতিষ্ঠান সীলগালা করা হয়। পরবর্তিতে উক্ত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, খুলনার কাছে হস্থান্তর করা হয়। ভবিষ্যতেও এরূপ অবৈধ কার্যক্রমের সাথে জড়িতদের বিরুদ্ধে র‌্যাব-৬ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park