1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিঘলিয়ার গাজিরহাট চাঁদা বাজি পুলিশের ওপর হামলা ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদে এলাকাবাসীর মধ্যে ফিরেছে স্বস্তি ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার পঠিত

খুলনা ব্যুরো প্রধান বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাটে চাঁদা বাজি পুলিশের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এর নির্দেশনা গাজীরাট ইউনিয়ন বিএনপি’র পক্ষে উক্ত ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গাজিরহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।

উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মকিদ আলি ও সাধারণ সম্পাদক বাদশা গাজীর স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয় মব সৃষ্টি করে পুলিশ কে মারধর এবং চাঁদাবাজির সাথে জড়িতরা আদৌ বিএনপি তে নাই পূর্বেও কোন দিন ছিল না। এমন বিবৃতি প্রকাশের পর গাজীরহাট ইউনিয়নের ডোমরা মাঝির গাতী সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে, এবিষয়ে একাধিক সাধারণ মানুষ ক্যামেরার সামনে আসতে না চাইলেও তারা বলেন উক্ত সোহাগ মুন্সী ও তৈয়বুর মুন্সী, সুমন মুন্সী, কাজল মুন্সী, সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে মব সৃষ্টি করে দলীয় নাম ব্যাবহার করে আসছিল প্রকৃত পক্ষে তারা কেউ বিএনপির সাথে জড়িত নয়।
বরং তাদের চাঁদাবাজির কাছে পুরো গাজিরহাট ইউনিয়ন বাসী জিম্মি হয়ে ছিল। অনেকে বলেন তাদের সন্ত্রাসী কার্যকলাপের ভয়ে আমরা মুখ খুলতে পারিনি। এখন আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি।

তবে চাঞ্চল্যকর উক্ত ঘটনায় আহত বুলু শিকদার এর স্ত্রী শাহানারা বেগম বাদি হয়ে দিঘলিয়া থানায় একটি এজাহার দায়ের করে। এবং মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করে আসামিদের পলায়ন এর ঘটনায় দিঘলিয়া থানা পুলিশের পক্ষে আরও একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ৪ জন কে আটক করেছে বলে জানা যায়। কিন্তু মূল আসামি সোহাগ মুন্সী ও তৈয়ব মুন্সী, কাজল মুন্সী ও অজ্ঞাত ৪/৫ জন আটক এর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park