1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

ফুলবাড়িতে সিপিবি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর)বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়িতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন।

উদ্বোধনের পর লাল পতাকা হাতে একটি বর্ণাঢ্য মিছিল পৌরশহর প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী প্রেসক্লাব হলরুমে এসে সম্মেলনে মিলিত হয়। আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন,ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জয় প্রকাশ গুপ্ত।
সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামানের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাড. মো. মেহেরুল ইসলাম, জেলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, সদস্য মো. হাফিজার রহমান,পার্বতীপুর উপজেলা শাখার সহ-সম্পাদক দীলিপ কুমার রায়,বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের সংগঠন কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন শোষণ,বঞ্চনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্ক্ষা পূরণসহ ফুলবাড়ী কয়লাখনি বিরোধী চুক্তির ছয় দফা পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park