1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ কোটি টাকা মূল্যের ‘মাদক আইস’ উদ্ধার, আটক ২

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ‘আইস’ নামের মাদকসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে বাস থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাস স্ট্যান্ডে খুলনা গামী ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩ নম্বর যাত্রীবাহী বাসটিতে তল্লাশী চালানো হয়। এসময় বাসের ভিতর বাক্সে একটি কাগজের বিস্কিটের কার্টুনের মধ্যে ২ কেজি আইস নামের মাদক পাওয়া যায়। এরমধ্যে দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। এসময় বাসের চালক-হেলপার দুইজনসহ বাসটি আটক করা হয়।


আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মৃত রমজান শেখের ছেলে (চালক) বিল্লাল শেখ (৪০) ও একই জেলার কালিগঞ্জ থানার মৃত কালিপদ অধিকারীর ছেলে (হেলপার) সুকুমার অধিকারী (৩৫)। মাদকদ্রব্য বহনের জন্য বাসটি জব্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছেন। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছিল।
জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন, জব্দ হওয়া ‘আইস’ মাদক দেখতে সাগুর মত। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। চালক হেলপার আটক রয়েছে এবং মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো যাবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park