1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর অভিযান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২১৫ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে যৌথ বাহিনীর অংশগ্রহণে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

৪ ঠা আগস্ট সোমবার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন এর নেতৃত্বে পুলিশের একটি দল ও নৌবাহিনীর সমন্বয় আইনশৃঙ্খলা সদস্যদের নিয়ে এই যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সময় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হয়।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি কিছু এলাকায় চুরি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছিল, যার প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।

ওসি এইচ এম শাহিন বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দিঘলিয়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।”

এ সময় দিঘলিয়া থানার পুলিশ সদস্য, নৌবাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় এমন যৌথ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park