1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান

খুলনার মহেশ্বরপাশা উত্তরবনিক পাড়ায় আলামিনকে গলা কেটে হত্যা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মোঃ মামুন মোল্লা খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিক পাড়ায় চোখঘেলা আলামিন(৪০) কে অজ্ঞাত দুষ্কৃতিকারী গলা কেটে হত্যা করেছে। ৩ আগস্ট রবিবার আনুমানিক ৮ টারদিকে তাকে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। তার মরদেহের পাশে ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট পড়েছিল। ঘটনাস্থলে দুটিগুলির খোসা পুলিশ উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিআইডি, দৌলতপুর ও খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেছে। পুলিশ জানায় নিহত আলামিন দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা দিঘির পূর্ব পাড় এলাকার শাহেদ আলীর পুত্র। সে খানজাহান আলী থানাধিন সোনালী জুট মিলস আবাসিকের পাশে একটি মাছের ঘের করতো। সম্প্রতি তিনি যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ৮ টার নিহত ব্যক্তি মোটরসাইকেল যোগে
দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা উত্তর বণিক পাড়া খানাবাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়কের মোড় ঘোরার সময় মোটরসাইকেলের গতি কমালে অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা নিহত আল আলামিনের গলা কেটে হত্যা করে পালিয়ে যায় । স্থানীয়রা মোটরসাইকেলের বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে আলামিনের গলা কাটা লাশ পড়ে দেখে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নিহতের বড় ভাই আওলাদ ঘটনাস্থলে এসে তার ভাইয়ের লাশ সনাক্ত করে। নিহত আল আমিনের স্ত্রী এবং একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ জানায়, নিহাতের নাম আলামিন। সে পেশায় একজন ঘের ব্যবসায়ী। মৃতদেহের পাশে পুলিশ ২টা গুলির খোসা দেখতে পাওয়া যায়।
রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park