1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

ডুমুরিয়ার চুকনগর বাজারে মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রয় করার অভিযোগে ৩ জনের‌ ২ মাস জেল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা ডুমুরিয়ার চুকনগর বাজারে অর্ধ মৃত গরু জবাই করে গরুর মাংস বিক্রি করার অভিযোগে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা অপ্রতিম কুমার চক্রবর্তী,ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জন‌ কে ২মাসের জেল প্রদান করেন। জানা গেছে শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুকনগর বাজারে নরনিয়া গ্রামে ইউ পি সদস্য
আব্দুস সালাম মহালদারের নেতৃত্বে গোপালগঞ্জের গরুর ব্যাবসায়ী নাসিম এ ব্যাবসা পরিচালনা করেন। এতে গরু রাখাল অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করার অপরাধে—

ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৫২ ধারায় দোষী সাব্যস্ত হইয়া – ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড মোঃ সাইফুল ইসলাম (২২) মোস্তাফিজুর রহমান (৪৫)ও এয়াকুব আলী (৫০) কে ২মাস জেল দিয়ে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, আব্দুস সালাম মহালদারের হেফাজতে
৭টি রুগ্ন গরু তার ঘরে রাখে এবং সেখান থেকে
সে ২টি রুগ্ন (১ টি মৃতপ্রায়) গরু জবাই করলে স্থানীয় লোকজন গরুর মাংস সহ গরু আটকিয়ে রেখে ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা কে মুঠো ফোনে জানানো হলে তিনি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন এর নিকট জানাতে বলেন।
উপজেলা নির্বাহী অফিসার তিনি সকালে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি , উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও ডুমুরিয়া থানার পুলিশ কে পাঠিয়ে দেন এবং তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় জীবিত ৫টি গরু‌র দুইটি গরু সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসায়, দুইটি গরু চাকুন্দিয়া মাদ্রাসায় ও একটি গরু নরনিয়া মাদ্রাসায় প্রদান করা হয়। অপরদিকে জবাইকৃত দুইটি গরু মাটিতে পুঁতে প্রপার ডিসপোজ করা হয়।

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রুগ্ন মরা গরুর মাংস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এ ধরনের কাজ পুনরায় যারা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়ার চুকনগর বাজারে একটি মাংসের দোকানে রুগ্ন মরা গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও প্রাণীসম্পদ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা ঘটনার সত্যতা পান এবং মাংসগুলো জব্দ করেন। এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্পাসারণ কর্মকর্তা ডাঃ পপি রাণী, ডুমুরিয়া থানার এস আই শামীম, মিজানুর রহমান,এ এস আই শামীম, চুকনরগ বাজার কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরদার, সাংবাদিক ও স্হানীয়‌ নেতৃবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park