1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়ন এর ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

 

দিঘলিয়ার গাজিরহাট এর কোলা বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক কারিমা এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, গত মঙ্গলবার ( ২রা জুলাই) গভীর রাতে কে বা কারা ব্যাংকের পিছনের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ব্যাংক থেকে মালামাল চুরির ঘটনা ঘটেছে। তবে নগদ কোন অর্থ ছিল না। একটি ডিভিআর, একটি সিসি ক্যামেরা ও একটি সতের ইঞ্চি মনিটর চুরি হয়েছে বলে ব্যাংক কর্তপক্ষ সূত্রে জানাযায়। ব্যাংকে কর্মরত রুবা খাতুন সকালে ব্যাংক খুলেই দেখে ভিতরের জানালা ভাঙ্গা ও জানালাটি অফিসের ভিতরেই পড়ে আছে। ব্যাংকের ভিতরে গিয়ে দেখে সিসি ক্যামেরা,একটি ডিভিআর ও একটি মনিটর নাই। ব্যাংকের ভিতরে থাকা আলমারিটা পর্জবেক্ষন করে দেখেন নগদ কোন অর্থ না নিলেও আলামরীতে থাকা মালামাল এলোমেলোভাবে ছড়ানো ছিটানো আছে। তৎক্ষনাৎ কোলা বাজার বনিক সমিতির সভাপতি জহিরুল আলম, মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ মাসুদ ও টুআইসি আহম্মদ হোসেন সহ বাজার ও এলাকর লোকজন সেখানে গিয়ে উপস্থিত হন। স্বরেজমিনে গিয়ে দেখা যায় ব্যাংকের পিছনের ওয়ালে থাকা জানালা ভেঙ্গে অফিস রুমে প্রবেশ করে চোর ব্যাংকে থাকা মালামাল চুরি করেছে। মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি মাসুদ বলেন আমরা স্বরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করব। কোলা বাজার বনিক সমিতির নাইট গার্ড আক্কাস হোসেন ও মোঃ ইস্রাইল মোল্যাকে তৎক্ষনাত জিজ্ঞাসাবাদ করা হয় এবং নাইট গার্ড মিন্টূ রবি দাসকে ফোন করলে তিনি ঘটনাস্থানে অতি দ্রুত আসার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে দিঘলিয়া থানায় জিডি করা হয়েছে যার নং-৮৫০।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park