1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

মাগুরা থেকে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ৬ ও র‌্যাব-৪ । 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো,বাংলার চেতনা নিউজ।

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৩০ জুন ২০২৫ তারিখ রাত ০২১৫ ঘটিকায় র‌্যাব-৬, ও র‌্যাব -৪ এর যৌথ আভিযানিকদল ডিএমপি ঢাকা এর মিরপুর মডেল থানাধীন বড়বাগ এলাকা হতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ শামীম শেখ (৩২), পিতা- মোঃ মিরাজ শেখ, সাং- শিবরামপুর, থানা-মাগুরা সদর, জেলা- মাগুরাকে গ্রেফতার করে।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামি পরস্পর স্বামী-স্ত্রী।

বিবাহের পর হতে গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে প্রায় সময় যৌতুকের জন্য শারীরিক ও মানুষিক নির্যাতন করে । এরই ধারাবাহিকতায় ২৫ জুন ২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪০০ ঘটিকার সময় গ্রেফতারকৃত আসামি অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমকে যৌতুকের জন্য মারিপিট করে এবং তার হাতে থাকা লাঠি দ্বারা ভিকটিমের শরীরে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে একই তারিখ ১৪৫৫ ঘটিকার সময় মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে মাগুরা জেলার সদর থানায় আসামিদের বিরুদ্ধে একটি যৌতুকের জন্য হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি

বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park