1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনার কয়রায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা চিংড়ি আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৭২ বার পঠিত

এস.এম.শামীম খুলনা।

খুলনার কয়রায় ২৮ জুন ২০২৫ ইং আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার (২৮-০৬-২০২৫) ১০ ঘটিকায় খুলনা জেলার কয়রা উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী। অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা আনুমানিক ৬০ কেজি চিংড়ি, জেলি এবং অন্যান্য সরঞ্জামাদিসহ মোসাম্মত তাসমিয়া(৩৭) কে জেলি পুশরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। কিন্তু তার স্বামী স্বামী: আলাউদ্দিন গাইন(৪২), ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরবর্তীতে, উক্ত আটককৃত ব্যক্তি ও চিংড়ি মাছ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে আসামীকে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।

উক্ত অভিযানে বাংলাদেশ নৌবাহিনী সাথে কয়রা থানা পুলিশ, বনবিভাগের সদস্য এবং মৎস্য অধিদপ্তরের সদস্য অংশগ্রহণ করেন।উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর এহেন অভিযানে এলাকাবাসী নৌবাহিনীর প্রতি তাদের সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park