1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

১শ কেজি গাঁজাসহ ১২ মামলার আসামি মিন্টুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২৭ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ,শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল,দেশী-বিদেশী মদ,গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের

আওতায় নিয়ে এসে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬,যশোর ক্যাম্প জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬,যশোর ক্যাম্প এর একটি

আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়,অদ্য ১৯/০৬/২০২৫ তারিখ বিকালে র‍্যাব-৬,যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন

৪নং ওয়ার্ডের শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেটের নিচে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। যশোর ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে তার দোকান বন্ধ করে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামি মোঃ মিন্টু গাজী (৪৮)’কে গ্রেফতার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামি মোঃ মিন্টু গাজী (৪৮)’কে

জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো,সনাক্ত ও নিজ হাতে বের করে দেওয়া মতে ধৃত আসামির কাপড়ের দোকানের ভেতর অভিনব উপায়ে সংরক্ষিত বিভিন্ন রংয়ের ছাপা গজ কাপড়ে ভেতরে বিশেষ কৌশলে মোড়ানো ১০০ (একশত), কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা।

আসামি মোঃ মিন্টু গাজী (৪৮) যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park