1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

বাগেরহাট মুরসালিন হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব- ৬ ও র‌্যাব-১২

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে।

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৮ জুন ২০২৫ তারিখ ১৮০০ ঘটিকায় র‌্যাব-৬ খুলনা সদর কোম্পানি, ও র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্ঠিয়া এর যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভা রুপনগর আদর্শপাড়া এলাকা হতে মুরসালিন চৌধুরী হত্যার প্রধান পলাতক আসামি ইমাদ চৌধুরী বাবুল (৫৪), পিতা- মৃত সত্তার চৌধুরী, সাং-সিংগাতী,মোল্লারহাট, জেলা- বাগেরহাটকে গ্রেফতার করতে হবে।প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামিরা পরস্পর একই বংশের। প্রায় ৫০ বছরের পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত বিবাদে উক্ত এলাকায় প্রায় ৩০ (ত্রিশ) জনের প্রাণহানি হয়। আসামি এবং বাদী পক্ষের মধ্য জমিজমা ও বিজ্ঞ আদালতে মামলা সংক্রান্তের বিবাদ বিদ্যমান আছে। উক্ত বিবাদের জের ধরে ০৭ জুন ২০২৫ পবিত্র ঈদুল আজহার দিন ১৮৩০ ঘটিকার সময়ে এজাহারে উল্লেখিত আসামিরা ভিকটিম মুরসালিন চৌধুরী এর বাড়িতে প্রবেশ করে ১নং

আসামি ইমাদ চৌধুরী বাবুল (৫৪), অন্যন্য আসামিদের সহায়তায় ভিকটিম এর পরিবারের লোকজনদের মারপিট শুরু করে । এক পর্যায়ে ০১নং আসামি তার হাতে থাকা সরকী দিয়ে ভিকটিম মুরসালিন চৌধুরী এর গলায় কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত রখম করে।পরবর্তীতে চিকিৎসার জন্য ভিকটিম মুরসালিন চৌধুরীকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল গোপালগঞ্জ্ নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ০৭ জুন ২০২৫ তারিখ রাত ১০ ঘটিকায় ভিকটিম মৃত্যুবরণ করে।

এ ঘটনায় ১১ জুন ২০২৫ তারিখ ভিকটিমের ভাই বাদী হয়ে বাগেরহাট জেলার মোল্লারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার মোল্লারহাট থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park