1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

ডুমুরিয়ায় ভূমিহীন পরিবারের বসত ঘর পুড়ে ভস্মীভূত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২২৬ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।:

ডুমুরিয়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে এক ভূমিহীন পরিবারের বসত ঘর। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এতে তার তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলা সদরে বাজারের পাশ্ববর্তী এক খন্ড খাস জমিতে হাফিজুর গাজীর ছেলে আঃ রহমান টিন শেডের একটি ঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন। ঘর মালিক ভূমিহীন আঃ রহমান গাজী ঝালমুড়ি, চটপটি বিক্রি করে অতি কষ্টে দিনাতিপাত করছেন। ঘটনার দিন দুপুরে আঃ রহমান ও তার স্ত্রী রেশমা বেগম পার্শ^বর্তী এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়।এর‌ই মধ্যে মোবাইল ফোনে খবর পায় তার ঘরে আগুন লেগেছে। দ্রুত বাড়িতে এসে দেখি আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। এ সময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা নগদ টাকা,বসত ঘর,ফ্রিজ, রাইস কুকার, সাউন্ড, আসবাবপত্র সহ বিভিন্ন সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা জানান। এতে আমাদের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park