1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

ডুমুরিয়ায় দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ চামড়ার মান‌ভালো রাখতে আলোচনা সভা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৮২ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

সোমবার ২জুন সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এতিমখানা মাদ্রাসার মুহতামিমদেরকে নিয়ে
আলোচনা সভা সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাক আহমেদ, উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার সভাপতি হষরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার,ইমদাদুল উলুম চাকুন্দিয়া মাদ্রাসা, চাকুন্দিয়া, মুফতী আবু সালেহ,খলশী ক্যাডেট স্কীম মাদ্রাসা, খলশী,মুফতী সাইফুল্লাহ,
পুরাতন সাব রেজিস্ট্রি অফিস হেফজখানা, হা: আমিনুল ইসলামকাঠালতলা আল হাবীব (সা মাদ্রাসা ও হেফজখানা, কাঠালতলা মাও: মোস্তফা কামাল
শোভনা মদিনাতুল উলুম মাদ্রাসা, শোভনা,মাও; যাকারিয়া,চিংড়া শেখপাড়া হাফেজিয়া মাদ্রাসা, চিংড়া, হা: মুতাসীম বিল্লাহ প্রমুখ।

উল্লেখ্য চামড়া দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। পোশাকশিল্পের পরই চামড়াশিল্পের স্থান। আশির দশক থেকেই চামড়াশিল্পের নানা সমস্যার কথা বলা হলেও এই শিল্পকে একটি সুপ্ত কাঠামোর মধ্যে নিয়ে আসা যায়নি। অথচ পোশাক খাতের প্রতি নজর বেশি থাকায় এ খাত অনেক দূর এগিয়েছে। কিন্তু চামড়া নিয়ে ওই রকম কোনো গুরুত্ব দেয়া হচ্ছে না। করোনার কারণে গত দুই বছর রপ্তানিতে চামড়া খাতের কাক্সিক্ষত অর্জন না থাকলেও গত অর্থবছরে (২০২১-২০২২) রপ্তানি আয় বেড়েছে ৩২ শতাংশ। এই শিল্পে রপ্তানির সম্ভাবনাকে ধরে রাখতে হলে আমদানিযোগ্য কাঁচামাল, শুল্ক ব্যবস্থাপনা, পণ্য ছাড় করা ও ব্যবসা সহজীকরণ নিশ্চিত করা উচিত। চামড়ার ওপর ভর করে দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ৯ লাখ মানুষ জীবিকানির্বাহ করে। এই শিল্পকে কেন্দ্র করে দেশে গড়ে উঠেছে প্রায় ২৩০টির ও বেশি ট্যানারি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ বছর দেশে প্রায় ৯৯ লাখ পশু কোরবানি হয়েছে। কয়েক বছর ধরে স্থানীয় বাজারে কাঁচা চামড়ার দাম কম। কোরবানির সময় পানির চেয়েও কম দামে চামড়া বিক্রি হয়। শুধু তা-ই নয়, চামড়াকে সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে এবং উপর্যুক্ত দাম না পাওয়ায় অতীতে চামড়া নদীতে ফেলে দেয়া হয়েছে, মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এ ধরনের খবর খুবই উদ্বেগজনক। চামড়ার মতো এত গুরুত্বপূর্ণ খাতকে দেখার কি কেউ নেই! অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশি চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে এবং দামও বেশি কারণ বাংলাদেশি চামড়ার মান ভালো। সুযোগ নিয়ে কিছু পাচারকারী প্রতিবেশী দেশ ভারতকে প্রতি বছর চামড়া পাচার করে যাচ্ছে। এতে দেশে ক্ষুদ্র ব্যবসায়ীরা ও দেশীয় বাজার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশি বাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের কারখানা প্রতিষ্ঠা, চাহিদা বৃদ্ধির ব্যবস্থা করলে চামড়া পাচার রোধ করা সম্ভব। দেশের এ গুরুত্বপূর্ণ সম্পদ যদি নষ্ট হয়, মাটিতে পুঁতে ফেলা হয়, কিংবা পাচার হয়, তাহলে দেশের গুরুত্বপূর্ণ এই সম্পদের বাজার নষ্ট হবে, হারাবে রাজস্ব আয় ও বৈদেশিক মুদ্রা। তাই চামড়াশিল্পের এই সংকট উত্তরণের জন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে। বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে ঢাকার হাজারীবাগ থেকে ২০১৭ সালে চামড়াশিল্পকে সাভারে স্থানান্তর করা হয়। কিন্তু কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি), ডি ওয়াটারিং ইউনিট, পাম্প, জেনারেটর ও ল্যাবের কাজ এখনও শেষ হয়নি। সিইটিপি কার্যকর না থাকায় সব বর্জ্য গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park