1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

খুলনার দিঘলিয়ায় কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে এলাকাবাসীর আবেদন প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

খুলনার দিঘলিয়ায় প্রায় ১৫ বছর আগে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক (কাঁচা রাস্তা) নির্মিত হয়। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় স্থানীয়রা কাঁচা রাস্তার পরিবর্তে পাকা রাস্তার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে গতকাল ১৮ মে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্থানীয়রা একটি আবেদনও করেছেন। আবেদনের অনুলিপি দেয়া হয়েছে খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও এলজিইডির দিঘলিয়া উপজেলা প্রকৌশলীর কাছে। জানা যায়, উল্লেখিত রাস্তাটি হরতকি তলার সাংবাদিক শহিদুল ইসলামের বাসা হইতে ঢাকা ক্যাপিটাল গার্ডেন’র প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান (এম জে এফ) এর বাসা পর্যন্ত। আবেদনে তারা উল্লেখ্য করেন, প্রায় ১৫ বছর ধরে এই রাস্তা পাকা করার জন্য এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং শুকনো মৌসুমেও ধূলাবালির কারণে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। এলাকাবাসীর চলাচলের সুবিধা ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে উক্ত রাস্তাটি পিচ ঢালাই (পাকা) করার ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও এলজিইডির দিঘলিয়া উপজেলা প্রকৌশলীর কাছে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। আবেদনে বলা হয় আশাকরি আপনি জনস্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park