1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম  স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বতঃস্ফূর্তভাবে মহান মে দিবস উপলক্ষে সকাল থেকে বিভিন্ন সংগঠনের রেলি বের হয়।
রেলি গুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিজ নিজ নির্ধারিত স্থানে সমাবেশ করে।সকালে শুরুতেই রেলি বের করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়ী পৌর শাখার সভাপতি শাহানুর রহমান শানু নেতৃত্বে রেলি বের হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে রেলি বের হয়।
ধারাবাহিকভাবে ফুলবাড়ী উপজেলা স্টান কমিটির,ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন, ফুলবাড়ী রিস্কা ভ্যান শ্রমিক ইউনিয়ন,
ফুলবাড়ী কার মাইক্রো স্টান ,জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়, ফুলবাড়ী হোটেল শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ী রংমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ী রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের রেলি বের হয়। রেলি শেষে সকল সংগঠন নিজ নিজ নির্ধারিত স্থানে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বক্তব্য রাখেন।

ফুলবাড়ী উপজেলা মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী, ফুলবাড়ি পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মহিব্বুল ইসলাম ।

অপরদিকে ফুলবাড়ী গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রাবেয়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মোঃ আশরাফ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
সাধারণ শ্রমিকদের সুযোগ সুবিধা ও ন্যায্যতার বিষয় নিয়ে স্বাগতিক বক্তব্য রাখেন সাবেক ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল, প্রমুখ।
মে দিবসে শ্রমিকদের শুভেচ্ছা জানান ফুলবাড়ী পৌর শ্রমিক দলের সভাপতি শাহানুর রহমান শানু,ব্যাবসায়ী নেতা ডাঃ সোলাইমান মন্ডল,শ্রমিক নেতা মামুনুর রশিদ মামুন, শ্রমিক নেতা হামিদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park