1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ বাংলার চেতনা নিউজ।

খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক।

খুলনা, ১৪ আগস্ট ২০২৫: বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৪-০৮-২০২৫) রাত ০২০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে।অভিযানকালে শামীম বন্দে অরফে বাবু নামে একাধিক মামলার আসামী কে আটক করা হয়। এছাড়া তার নিকট হতে ০৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ০২টি দা ও ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। উক্ত অভিযানের সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বর্ণিত শামীম বন্দে অরফে বাবু খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park