1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

একটি অলাভজনক প্রতিষ্ঠানের নাম কে ডি এ কল্পতরু মার্কেট ,,,,

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কে ডি এ কর্তৃক নির্মিত ও পরিচালিত মার্কেটসমূহ যথাক্রমে,,,, কে ডি এ নিউ মার্কেট, কেডিএ প্রান্তিক মার্কেট ,কে ডি এ রূপসা মার্কেট ,কে ডি এ শিরোমণি মার্কেট, কে ডি এ বঙ্গবাজার ও দৌলতপুর কে ডি এ কল্পতরু মার্কেট,,, তবে এর মধ্যে সবচেয়ে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৭ সালে নির্মাণকালীন ভুল সিদ্ধান্ত ও অদূরদর্শিতার কারণে এই

৩৮টি বছর যাবত ভগ্ন দশায় পড়ে আছে ৪ একর জায়গার ওপর অবস্থিত কে ডি এ দৌলতপুর কল্পতরু মার্কেট। প্রায় চার মাস পূর্বে ৮৪ টি রুমের শাটার গ্রিল, জানালা ,বিদ্যুতের তার, লোহার গ্রিল ইত্যাদি অকশন দেয় কে ডি এ। কেয়ারটেকার জনৈক বকুল মার্কেটটি দেখাশোনা করে থাকে। মার্কেটের আশেপাশে বসবাসকারী কয়েকজন ব্যক্তি জানালেন প্রায় ২০ দিন আগে মার্কেটের ভিতর বেশ কয়েকটি গাছ কাটতে এসে জনগণের প্রতিরোধের মুখে তারা ফিরে যায়। সচেতন মহলের ধারণা এ অবস্থায় এই মার্কেটটি কাঁচামালের আড়ৎ অথবা মার্কেট না করে আবাসিক প্লট আকারে বরাদ্দ দিলে কে ডি এ র আয়ের পরিধি বাড়বে , বৃদ্ধি পাবে নাগরিক সেবা। উল্লেখ্য , ১২ সেপ্টেম্বর ২০২৩ কে ডি এ র সম্প্রতি বদলি হওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মিরাজুল ইসলামকে এ ব্যাপারে অবহিত করার পরও তিনি কিছু করতে পারেন নি। আর ৮ এপ্রিল ২৫ বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর হোসেনকে কে ডি এ কল্পতরু মার্কেটের দুরাবস্থার ব্যাপারে অবহিত করা হলে তিনি এ ব্যাপারে একটি ইতিবাচক ভূমিকার ইচ্ছা ব্যক্ত করেছেন। এ অলাভজনক প্রতিষ্ঠানটি দ্রুত চালু হোক জনগণের যেমন চাওয়া তেমনি কে ডি এ কর্তৃপক্ষ এ অবহেলার দায় এড়াতে পারেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park