1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

অভিযান চলাকালে ছাদ থেকে লাফিয়ে আহত হয়ে গ্রেফতার কেসিসি’র ০৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত

খুলনা ব‌্যু‌রোঃ

খুলনার খালিশপুর এলাকার নিজ বাড়ী থেকে অভিযান চলাকালে ছাদ থেকে লাফিয়ে আহত হয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন সাবেক ০৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ খালিদ আহমেদ। বিকাল পাঁচটায় খালিশপুরের উত্তর কাশিপুর এলাকায় তার দোতলা বাড়ীতে অভিযান চলাকালে তিনি ছাদ থেকে পড়ে আহত হন। পরে তাকে পুলিশ গ্রেফতার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নিয়ে যায়। এ ঘটনার সতত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, ছাদ থেকে পড়ে শেখ খালিদ আহমেদ এর পায়ের গোড়ালীতে ফ্রাকচার হয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় বিএনপি নেতা বকুলের বাড়ী, ১৩নং ওয়ার্ড, খালিশপুর থানা বিএনপি’র কার্যালয় ভাংচুরের তিনটি মামলা সে জা‌মি‌নে রয়েছে। এছাড়াও খুলনা সদর থানার ২১ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাংচুর মামলা ও আড়ংঘাটা বাজারে বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পোড়ানো মামলার আসামি হি‌সে‌বে তা‌কে আটক করা হ‌য়ে‌ছে ব‌লে খুলনা সদর ও আড়ংঘাটা থানা সু‌ত্রে জানা‌গে‌ছে। শেখ খালিদ আহমেদ খালিশপুর থানা আওয়ামী লীগের যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বল প্রয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের কেসিসি নির্বাচনে তিনি প্রথম কাউন্সিলর হন। নানা বিতর্কিত সেই নির্বাচ‌নে আওয়ামীলী‌গের প্রভাব বিস্তর ক‌রে নির্বাচ‌নে জয়ী হ‌য়ে‌ছেন ব‌লে ওয়ার্ডবাসীর ম‌ধ্যে গুঞ্জন র‌য়ে‌ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park