1. admin@banglarchetona.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন পর খুলনা মহানগর হকার্স ১১৬৯ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে পিরোজপুর সদরের ইউএনও মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত খুলনা বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্যর উপর দুর্বৃত্তের হামলা, রক্তাক্ত অবস্থায় খুমেকে ভর্তি দিঘলিয়ায় বসতবাড়ি থেকে বন বিড়ালের ৪টি শাবক উদ্ধার করেছে আলোর মিছিল নেছারাবাদে ডিবি পুলিশের অভিযান,১.৫ কেজি গাঁজাসহ ‘সাপ ফারুক’সহ গ্রেপ্তার ৩: আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম, ব্যারেলে বেড়েছে ৯১ সেন্ট খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ কথিত মডেলিংয়ের আড়ালে মাদক ব্যবসা, চট্টগ্রামে ১৬ হাজার ইয়াবাসহ আটক ৪

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলমগীর হোসেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

পিরোজপুর: জেলা প্রতিনিধিঃ

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

​এক অভিনন্দন বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। তিনি বলেন, “তোমাদের এই অর্জন কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি নিষ্ঠার ফল। শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

​অধ্যক্ষ আলমগীর হোসেন এই সাফল্যের নেপথ্যে থাকা শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরলস শ্রম ও ত্যাগের ফলেই আজ এই সুনাম অর্জিত হয়েছে।”

​তিনি শিক্ষার্থীদের আগামী দিনে দেশ ও জাতির সেবায় নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সাথে যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park