1. admin@banglarchetona.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন পর খুলনা মহানগর হকার্স ১১৬৯ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে পিরোজপুর সদরের ইউএনও মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত খুলনা বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্যর উপর দুর্বৃত্তের হামলা, রক্তাক্ত অবস্থায় খুমেকে ভর্তি দিঘলিয়ায় বসতবাড়ি থেকে বন বিড়ালের ৪টি শাবক উদ্ধার করেছে আলোর মিছিল নেছারাবাদে ডিবি পুলিশের অভিযান,১.৫ কেজি গাঁজাসহ ‘সাপ ফারুক’সহ গ্রেপ্তার ৩: আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম, ব্যারেলে বেড়েছে ৯১ সেন্ট খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ কথিত মডেলিংয়ের আড়ালে মাদক ব্যবসা, চট্টগ্রামে ১৬ হাজার ইয়াবাসহ আটক ৪

খুলনা বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্যর উপর দুর্বৃত্তের হামলা, রক্তাক্ত অবস্থায় খুমেকে ভর্তি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনায় দুর্বৃত্তদের হামলায় অনিন্দ্য কুমার দাস নামে এক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর ফারাজী পাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। হামলার পর স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় অনিন্দ্য কুমার দাস নগরীর ফারাজীপাড়া এলাকার আকবর স্টোর থেকে বাজার করে বের হন। কিছুদূর যাওয়ার পর ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করতে থাকে।

এক পর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তার চিৎকার ও স্থানীয়দের এগিয়ে আসার কারণে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় অনিন্দ্য কুমার দাসকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, কী কারণে খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাসের ওপর এ হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অন্য দিকে তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহির হোসেন,মোঃ মনিরুল হাচান,লিটন কুমার দাশসহ বিভিন্ন উপজেলার গুদাম কর্মকর্তা,জেলা অফিসের বিভিন্ন পর্যায় অফিসার বৃন্দ এবং ওএমএস ডিলার খবির হোসেন, মোঃ স্বপন,আবুল কালাম,সেলিম হোসেন,মোঃ হাসান,বিদ্যুৎ রায়, গোলাম মুর্শেদ, মিন্টু,সামদানী, সাবু সহ একাধিক ডিলার এসময় উপস্থিত ছিলেন।

সোনাডাঙ্গা মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর বলেন, দুর্বৃত্তরা অনিন্দ্য কুমার দাসকে কিল-ঘুষি মেরেছে। খবর পেয়ে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যায় এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

একটি সুত্রে জানাগেছে,ঘটনার সঠিক তদন্ত এবং উক্ত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হতে পারে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park