1. admin@banglarchetona.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন পর খুলনা মহানগর হকার্স ১১৬৯ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে পিরোজপুর সদরের ইউএনও মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত খুলনা বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্যর উপর দুর্বৃত্তের হামলা, রক্তাক্ত অবস্থায় খুমেকে ভর্তি দিঘলিয়ায় বসতবাড়ি থেকে বন বিড়ালের ৪টি শাবক উদ্ধার করেছে আলোর মিছিল নেছারাবাদে ডিবি পুলিশের অভিযান,১.৫ কেজি গাঁজাসহ ‘সাপ ফারুক’সহ গ্রেপ্তার ৩: আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম, ব্যারেলে বেড়েছে ৯১ সেন্ট খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ কথিত মডেলিংয়ের আড়ালে মাদক ব্যবসা, চট্টগ্রামে ১৬ হাজার ইয়াবাসহ আটক ৪

খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শিমুল (৪০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত শিমুল ওই এলাকার বাসিন্দা মুকুলের স্ত্রী। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ৬-৭ জনের একটি দল মোটরসাইকেলে করে করিমনগর এলাকায় হৃদয় নামে এক যুবককে খুঁজতে যায়। একপর্যায়ে তারা হৃদয়ের বাড়ির দরজায় গিয়ে টোকা দেয়। শিমুল দরজা খুললে দুর্বৃত্তরা তার ছেলে হৃদয়ের বিষয়ে জানতে চায়। হৃদয় বাড়িতে নেই জানালে তাদের মধ্যে থাকা এক যুবক গুলি ছোড়ে।

গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়। গুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে চিকিৎসা দেন। তবে গুলিটি তার শরীর থেকে বের করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহতের স্বামী মুকুল বলেন, ‘সাড়ে ১০টার দিকে ৬-৭ জন যুবক এসে আমাদের দরজায় টোকা দেয়। দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়ের সন্ধান জানতে চায়। হৃদয় বাড়িতে নেই বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে থাকা একজন আমাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রী শিমুলের কোমরের পেছনে ডান পাশে বিদ্ধ হয়।’

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে বিভিন্ন স্থান থেকে তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও বলেন, আহত নারী শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে একটি পক্ষের বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মূলত ওই পক্ষটি ভয় দেখানোর উদ্দেশ্যে সেখানে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে তথ্য পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা এ হামলার সঙ্গে জড়িত, তা তদন্তের পরই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park