1. admin@banglarchetona.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন পর খুলনা মহানগর হকার্স ১১৬৯ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে পিরোজপুর সদরের ইউএনও মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত খুলনা বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্যর উপর দুর্বৃত্তের হামলা, রক্তাক্ত অবস্থায় খুমেকে ভর্তি দিঘলিয়ায় বসতবাড়ি থেকে বন বিড়ালের ৪টি শাবক উদ্ধার করেছে আলোর মিছিল নেছারাবাদে ডিবি পুলিশের অভিযান,১.৫ কেজি গাঁজাসহ ‘সাপ ফারুক’সহ গ্রেপ্তার ৩: আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম, ব্যারেলে বেড়েছে ৯১ সেন্ট খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ কথিত মডেলিংয়ের আড়ালে মাদক ব্যবসা, চট্টগ্রামে ১৬ হাজার ইয়াবাসহ আটক ৪

দিঘলিয়ায় বসতবাড়ি থেকে বন বিড়ালের ৪টি শাবক উদ্ধার করেছে আলোর মিছিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামে একটি বসতবাড়ি থেকে আটক অবস্থায় থাকা চারটি বন বিড়ালের ( Jungle Cat ) দুগ্ধপোষ্য শাবককে উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের নেতৃবৃন্দ।
আলোর মিছিল সূত্রে জানা যায়, গতকাল সোমবার(১০ আগষ্ট) বেলা ১২টায় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত-এর দিকনির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে এই শাবক উদ্ধার অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে দিঘলিয়া বন বিভাগের কর্মকর্তা আবুল হোসেন।উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলে প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক। অভিযানে আরও অংশ নেন আলোর মিছিলের বন্যপ্রাণী উদ্ধারকর্মী সজল কুমার বিশ্বাস, মো. আকিব হোসেন এবং দিঘলিয়া সামাজিক বন বিভাগের স্টাফ মো. হাবিবুল্লাহ।উদ্ধারকারী সূত্রে আরও জানা যায়, উদ্ধার হওয়া চারটি শাবক এখনও দুগ্ধপোষ্য। এ কারণে তাৎক্ষণিকভাবে বনে অবমুক্ত না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকিতে এবং আলোর মিছিলের নিবিড় পরিচর্যায় রাখা হবে। শাবকগুলো স্বাভাবিকভাবে শিকার ধরে খাওয়ার সক্ষমতা অর্জন করলে উপযুক্ত সময়ে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
অভিযান চলাকালে আলোর মিছিলের স্বেচ্ছাসেবীরা শাবকগুলো আটক করে রাখা পরিবার এবং স্থানীয় জনগণের মধ্যে বন বিড়ালের পরিবেশগত গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণে এর ভূমিকা এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করেন। তবে তা আংশিকভাবে ইতিবাচক সাড়া পেলেও প্রত্যাশিত মাত্রায় ফলপ্রসূ হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোনো বন্যপ্রাণী আহত, বিপদগ্রস্ত বা আটক অবস্থায় পাওয়া গেলে তা নিজ উদ্যোগে আটকে না রেখে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন উদ্ধার অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park