1. admin@banglarchetona.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন অধ্যক্ষ আলমগীর হোসেন দীর্ঘদিন পর খুলনা মহানগর হকার্স ১১৬৯ ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে পিরোজপুর সদরের ইউএনও মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত খুলনা বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্যর উপর দুর্বৃত্তের হামলা, রক্তাক্ত অবস্থায় খুমেকে ভর্তি দিঘলিয়ায় বসতবাড়ি থেকে বন বিড়ালের ৪টি শাবক উদ্ধার করেছে আলোর মিছিল নেছারাবাদে ডিবি পুলিশের অভিযান,১.৫ কেজি গাঁজাসহ ‘সাপ ফারুক’সহ গ্রেপ্তার ৩: আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম, ব্যারেলে বেড়েছে ৯১ সেন্ট খুলনায় দরজা খুলতেই গুলি, ছেলেকে খুঁজতে এসে মাকে গুলিবিদ্ধ কথিত মডেলিংয়ের আড়ালে মাদক ব্যবসা, চট্টগ্রামে ১৬ হাজার ইয়াবাসহ আটক ৪

মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে পিরোজপুর সদরের ইউএনও মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​পিরোজপুর সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মচারীবৃন্দের উদ্যোগে “বিদায় নয়, নতুন অভিযাত্রার শুভকামনা” শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এর সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী আন্তনিকা ইসলাম।

​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ বিদায়ী ইউএনও মামুনুর রশীদ-এর পিরোজপুর সদরে দায়িত্ব পালনকালীন কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর পদোন্নতি ও নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুল এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এনায়েত কবির খান প্রমুখ।

এসময় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park