পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ-এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিরোজপুর সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মচারীবৃন্দের উদ্যোগে "বিদায় নয়, নতুন অভিযাত্রার শুভকামনা" শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এর সাথে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী আন্তনিকা ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও কর্মচারীবৃন্দ বিদায়ী ইউএনও মামুনুর রশীদ-এর পিরোজপুর সদরে দায়িত্ব পালনকালীন কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর পদোন্নতি ও নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুল এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ আলম এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এনায়েত কবির খান প্রমুখ।
এসময় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.