পিরোজপুর: জেলা প্রতিনিধিঃ
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। তিনি বলেন, "তোমাদের এই অর্জন কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি নিষ্ঠার ফল। শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।"
অধ্যক্ষ আলমগীর হোসেন এই সাফল্যের নেপথ্যে থাকা শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, "শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরলস শ্রম ও ত্যাগের ফলেই আজ এই সুনাম অর্জিত হয়েছে।"
তিনি শিক্ষার্থীদের আগামী দিনে দেশ ও জাতির সেবায় নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সাথে যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.