
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে নবগঠিত ১১ টি সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও সমিতির সদস্যগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৩ জুলাই ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এর সভাপতিত্বে নিবন্ধন সনদ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মন।
বিশেষ অতিথি সিসিটিভি এরিয়া ম্যানেজার দরকা সেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আজহার আলী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে ১ নং এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ৭ নং শিবনগর ইউপি চেয়ারম্যান ছামিদুল ইসলাম, ৩ নং কাজেহল ইউপি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, বেতদিঘি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, খয়েরবাড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জনাব হরেকৃষ্ণ বর্মন, বলেন সমবায়ের মাধ্যমে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি দরকা সেন,বলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে নবগঠিত ১১টি সমিতি নিবন্ধনের জন্য জেলা ও উপজেলা সমবায় কার্যালয়কে ধন্যবাদ জানান।
উক্ত মতবিনিময় সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান বলেন
” সমবায়ই একমাত্র প্ল্যাটফর্ম যার মাধ্যমে পুরো দেশের জনগণের জীবনমান পরিবর্তন সম্ভব।
শেষে ১১টি সমিতির সভাপতির হাতে
নিবন্ধন সনদ প্রদান করা হয়।।