1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫,০০০ পিচ টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৩ জুলাই ২০২৬ তারিখ, সকাল ১১.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন চুনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৩০ (দুইশত ত্রিশ) বোতল উইনকেরেক্স, ১৫,০০০ (পনেরো হাজার) পিচ টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ আসামি

মোঃ ইসমাইল হোসেন (২৮)*, পিতা: মোঃ রাশেদুল ইসলাম, সাং-মুন্সীগঞ্জ, পূর্ব কালিনগর , থানা- শ্যামনগর এবং *২। মোঃ সুমন হোসেন (২৯)* পিতা- মোঃ আব্দুল হাকিম গাজী, সাং: আবাদ চন্ডীপুর, থানা: শ্যামনগর, উভয় জেলা: সাতক্ষীরাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদক এবং আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park