1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের ঐচ্ছিক বরাদ্দের অনুদান দিঘলিয়া উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক প্রচার সম্পাদক খুলনা জেলা বিএনপি মোঃ ওয়াহিদুজ্জামান রানা,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মামুন রেজা অপু, দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে ইলাহী স্পিকার, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, মাসুম বিল্লাহ, খান আব্দুল কুদ্দুস, বেলায়েত মোল্লা, বুলবুল সিকদার, সোহেল শেখ, আশরাফুল, রাজ্জাক মীর, আলামিন শেখ, মো. হাসান আলী, মো. হানিফ মোল্লা, মো. সোহেল রানা, মো. পলাশ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় গাজীরহাট মহাশ্মশানকে ১ লাখ টাকা, কামারগাতি মহাশ্মশানকে ১ লাখ টাকা, মোড়লপাড়া আল-আফসার জামে মসজিদকে ১ লাখ টাকা, সেনহাটি উত্তর চন্দনী মহল বাইতুস সালাম জামে মসজিদকে ১ লাখ টাকা এবং চন্দনী মহল মধ্যমপাড়া মোসলেমিয়া জামে মসজিদকে ১ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সংসদ সদস্য আজিজুল বারী হেলালের এ ধরনের সহায়তা এলাকার উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park