1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

সাংবাদিক একরামুল হোসেন লিপুর পিতা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, সুস্থতা কামনায় বিভিন্ন মহলের বিবৃতি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনা গেজেটের নিজেস্ব প্রতিবেদক একরামুল হোসেন লিপুর পিতা আব্দুল মতিন শেখ(৭৮) গুরুতর অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল ২০ আগস্ট সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে ভর্তি করা হয়। সাংবাদিক একরামুল হোসেন লিপুর পিতার দ্রুত সুস্থতা কামনায় বিভিন্ন মহল থেকে বিবৃতি দিয়েছেন।
সাংবাদিক একরামুল হোসেন লিপু জানায়, বুধবার সকালে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে পার্শ্ববর্তী ক্লিনিকে নেয়া হয়। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক বাবার শারিরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে। এরই মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার একটি বেসরকারি হসপিটালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে আব্দুল মতিন শেখের সুস্থতায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে সাংবাদিক ইকরামুল হোসেন লিপুর পিতার সুস্থতা কামনায় বিবৃতি জানিয়েছেন খানজাহান আলী থানার সাংবাদিক ইউনিটের সভাপতি শেখ বদর উদ্দিন, সাধারণ সম্পাদক হাফেজ সরকার সহ-সভাপতি এম এ শফিক, সহ-সাধারণ সম্পাদক মুক্তি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, কোষাধক্ষ গাজী মাকুল উদ্দিন, ক্রিড়ার ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিহির রঞ্জন বিশ্বাসসহ ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে সুস্থতা জানিয়ে অনুরুপ বিবৃতি জানিয়েছেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবুসাঈদ হাওলাদার আব্বাস, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, যোগীপোল ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিটু, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল, খানজাহান আলী থানা মহিলা দলের আহবায়ক চৌধুরী মলি প্রমুখ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park