1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

শ্রমিক দিবস উপলক্ষে খুলনায় মানবাধিকার সংরক্ষণ কমিশনের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি।

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যে আজ বিকাল ৩টা ৩০ মিনিটে খুলনার মুজগুন্নী জাহাজের মোড়ে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ কমিশনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে কমিশনের কেন্দ্রীয় মহাসচিব সর্দার মোমিনুল ইসলাম পারভেজ বলেন, “শ্রমিক শুধু একজন কর্মী নয়—তিনি দেশের অগ্রগতির প্রধান শক্তি। ১৮৮৬ সালের শিকাগোর আন্দোলন ছিল ন্যায্য অধিকার ও সম্মানের দাবিতে এক ঐতিহাসিক অবস্থান। আজও আমাদের দেশে অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত।একটি মানবিক রাষ্ট্র গড়তে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করা অপরিহার্য। মালিক ও শ্রমিক একসাথে কাজ করলে কোনো দেশ পিছিয়ে থাকতে পারে না। আইন প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। নারী শ্রমিকদের জন্যও থাকতে হবে বিশেষ সুরক্ষা ও সমান সুযোগ—এটাই আজকের অঙ্গীকার।”সভায় সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা শাখার সভাপতি মোঃ মাছুম হাওলাদার।বক্তব্য রাখেন খুলনা জেলা সভাপতি আব্দুল হালিম মোল্লা, মোঃ ইকরামুল হক সুনু এবং মহিলা সম্পাদিকা সুমি আক্তার।তারা বলেন, শ্রমিকের অধিকার শুধু শ্রম দিবসে নয়, প্রতিদিনই নিশ্চিত করতে হবে। সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শ্রমিক-মালিক সম্পর্ক গড়লেই গতি পাবে দেশের উন্নয়ন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park