1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

শিল্প কলকারখানা বন্ধ হওয়ায় এ জনপদ মৃত্যু পুরিতে পরিণত হয়েছে : আজিজুল বারী হেলাল দিঘলিয়া উপজেলা যুবদলের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, খুলনার মিল কলকারখানা বন্ধ হওয়ায় এ জনপদ মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বন্ধ এসব কলকারখানা চালু করা হবে। বিএনপি কথায় বিশ্বাসী নয় কাজে বিশ্বাসী। এদেশের সকল স্তরে উন্নয়ন ঘটানোর মাধ্যমে বিএনপি এদেশের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ গঠন করতে চায়। তিনি আরও বলেন, আওয়ামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে রাজনীতির ময়দানে থেকে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। এখন আরেকটি দল জুলাই চেতনাকে হাইজ্যাক করতে চায়। বিএনপি এদেশের জুলাই চেতনার অনুকূল সকল দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চাই। দিঘলিয়া উপজেলা যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ভিত্তিক যুব সমাবেশের অংশ হিসেবে বুধবার(৮ অক্টোবর) বিকাল ৩টায় স্থানীয় শিববাড়ি মাঠে দিঘলিয়া উপজেলা যুবদলের আয়োজনে এক বিশাল যুব সমাবেশে অনুষ্ঠিত হয়।
“যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার” এই স্লোগানে এ সমাবেশে দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরত-ই-এলাহি স্পিকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব আবু হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শরীফ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, মাশকুর হাসান ফ্রান্স, ইয়ারুল ইসলাম রিপন, রাসেল আহমেদ নাসিম, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্যা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল হাই, সাজ্জাদ, দিঘলিয়া উপজেলা যুবদল নেতা গাজী বাবু, মোঃ সোহাগ বিশ্বাস, শেখ সোহেল, শুভ, মাসুদ, হুজ্জাত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, ছাত্রদলের আহবায়ক গাজী মোঃ মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, মেহেদী হাসান সাজ্জাদ, আবিদ আজাদ প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park