
মোঃ মামুন মোল্লা খুলনা
খুলনা শিরোমণি ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও এলাকাবাসীর আয়োজনে পরিবেশ দূষণমুক্ত এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে বিশেষ পরিছন্নতা অভিযান ১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় শুরু হয়।এ অভিযানে অংশগ্রহণ করেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম এম সালাহউদ্দীন, সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মাহ্বুবুর রহমান, সহকারী পুলিশ সুপার কে, এম ফসিহুর রহমান এবং ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সকল অফিসার ও ফোর্সগণ। এছাড়াও উপস্থিত ছিলেন শিরোমণি বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি মোঃ শাহিদুল ইসলাম, বাজার বণিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ বরকত হোসেন, মুন্সি মঈনুল ইসলাম, মাসুম বিল্লাহ, ইউপি সদস্য শেখ শরিফুল ইসলাম, মোড়ল মজিবুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনগণ। সকাল ১০ টায় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্যাম্পাস থেকে একটি র্যালী বের হয়ে শিরোমণি বাজার এবং তার আশপাশ এলাকা প্রদক্ষিণ করে এপিবিএন গেইটে এসে র্যালী শেষ হয়। র্যালী শেষে বিশেষ পরিছন্নতা অভিযানে সিটি কর্পোরেশনের গাড়িসহ একটি টিম, ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সকল অফিসার ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনগণ অংশগ্রহণ করে। এই অভিযানের সময় ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুযোগ্য অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম এম সালাহউদ্দীন স্থানীয় জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঐক্যবদ্ধভাবে অত্র এলাকার ময়লা আর্বজনা পরিষ্কার করে সুস্থ,সুন্দর ও পরিচ্ছন্ন বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে এলাকাবাসীর কাছে সহযোগীতা প্রত্যাশা করেন। অধিনায়ক এম এম সালাহউদ্দিনের এ ব্যতিক্রমী ও মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলকাবাসী।।